নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

গোসিংগায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো ছাত্রদল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2025 02:46:43 pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোসিংগা ইউনিয়ন শাখার পক্ষ থেকে গোসিংগা আলিম মাদ্রাসা ও গোসিংগা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তারেক সিকদার, যিনি এ কর্মসূচির নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমরান ফকির।


উল্লেখ্য, সারাদেশব্যাপী চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করে গোসিংগা ইউনিয়ন ছাত্রদল।


শিক্ষার্থীদের উদ্দেশে তারেক সিকদার বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি শুধু তোমাদের একটা বার্তা পৌঁছে দিতে—নতুন, উন্নত বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা অনস্বীকার্য। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, সঠিক পথে চললে তোমরা দেশকে বদলে দিতে পারো।”


ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমরান ফকির বলেন, “তারেক রহমান মুক্তবুদ্ধি চর্চাকে গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতিতে অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা।”


এসময় আরও উপস্থিত ছিলেন গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাহসিন আকন্দ, সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সদস্য পারভেজ হোসেন আবিদ, মোস্তাকিম মোল্লাহ এবং শ্রীপুর উপজেলা প্রজন্ম দলের সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ুম সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


ছাত্রদল নেতৃবৃন্দের এই উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা জাগিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকগণ।

আরও খবর