ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার সরুলিয়ায় মুজিব বর্ষের ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর

পাটকেলঘাটায় ভূমিহীনদের মাঝে মুজিব শতবর্ষের আবাসন প্রকল্পের দুই শতক জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার পাটকেলঘাটা থানার ৩ নং সরুলিয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের ভুমিহীনদের জন‍্য নির্মিত গুচ্ছ গ্রামের ২১ টি বসত ঘর দুই শতক জমির দলিলসহ সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার শেখ আব্দুল হাই এর সভাপতিত্বে ও পরিষদের সচিব প্রবীর হাজারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি প্রমূখ। এসময় প্রধান অতিথি সুবিধাভোগীদের মাঝে ঘরের সাথে একটি করে নারিকেল চারা বিনামুল্যে বিতরন করেন।গুচ্ছ গ্রামটির উদ্বোধন শেষে ২১ জন গৃহহীনদের মাঝে ঘরসহ দুই শতক জমির দলিলপত্র হস্তান্তর করেন।মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মাথা গোজার ঠায় হিসেবে নতুন ঘর পেয়ে উপকার ভোগিরা বেজায় খুশি। 


Tag
আরও খবর