‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মধুুপুর পাক হানাদার মুক্ত দিবসে ৭১’র রণাঙ্গনের স্মৃতিচারণ

ছবির ক্যাপশন- মধুপুর (টাঙ্গাইল): মধুপুর পাক হানাদার মুক্ত দিবস উদযাপনের র‌্যালি।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল): বাংঙ্কারে বাংঙ্কারে আত্মগোপন। শিশু, আবাল, বৃদ্ধ, বণিতা বাদ যায়নি গাঁয়ের নব-বধুও। জীবন ও  সম্ভ্রম বাঁচাতে মাটির গর্তে বাংঙ্কারে আহারে অর্ধাহারে জীবন যাপন। আকাশে বিমান, সড়কে শত্রæর ট্যাংঙ্ক কামানের গাড়ী বহর। চারদিকে যুদ্ধের ধামামা। শুরু হয়ে যায় দেশ মাতৃকার টানে ৭১’র স্বাধীনতার যুদ্ধ। এ যুদ্ধে অংশ নেয় গাঁয়ের কৃষক, ঘাটের মাঝি, ছাত্র, শিক্ষক, জনতা। বুকের তাজা রক্ত ঢেলে দিতে অস্ত্র হাতে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার ধামাল ছেলেরা। লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে নয় মাস রক্তক্ষয়ি যুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। এ সব কথা বলছিলেন ১৯৭১ সালের মহান মুক্তি যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা। ১০ ডিসেম্বর মধুপুর হানাদার মুক্ত দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে এ সব কথা বলেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঁচ বীর মুক্তিযোদ্ধা। তারা বলেন, ১৪ এপ্রিল প্রতিরোধ যুদ্ধের মধ্যে দিয়ে শুরু হওয়া এ যুদ্ধে মধুপুর অঞ্চলে কয়েকটি যুদ্ধ হয়। এর মধ্যে টেংরী, মালাউড়ি, রাংঙ্গামাটিয়া ও মধুপুর বন অন্যতম। স্মৃতিচারণে তারা ৭১ এর রঙ্গাণের নানা স্মৃতি তুলে ধরে।
১০ ডিসেম্বর শনিবার মধুপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, গণসংগীত ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ আহবায়ক মাসুদ পারভেজ সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, হাবিবুর রহমান, আব্দুল হালিম, আব্দুল হালিম চিশতি, আব্দুস সামাদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইমরান হোসেন, লাল মিয়া, রাবিয়া সুলতানা, নিজেরা করি’র প্রতিনিধি অশিষ ঘোষ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম শহীদ। এর আগে সকালে একটি মধুপুর জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুরুতে নিজেরা করি সংগঠন গণসংগীত পরিবেশন করে। এ সময় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, সাংবাদিক, শিক্ষক, স্কাউটসহ বিভিন্ন শ্রেনীর পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

Tag
আরও খবর