ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খুবির ১নং একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১নং একাডেমিক ভবনের নিচতলার প্রবেশমুখে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। আজ ০৪ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় ফিতা কেটে এ নোটিশ বোর্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ভবনে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য একাডেমিক ভবনেও এ সুবিধা চালু করা হবে। এখানে সকল ধরনের নোটিশ প্রদর্শিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুুষ্ঠানের ছবি, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের অর্জন, অগ্রগতি ও অনুষ্ঠানের ছবি এখানে প্রদর্শন করা হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের অংশ হিসেবে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবগুলো একাডেমিক ভবনে স্থাপনের কাজ শেষে হাদী চত্বরে একটি বৃহদাকার মনিটর স্থাপন করা হবে। যাতে কেউ বিশ্ববিদ্যালয় এলে সহজেই বুঝতে পারে- এ বিশ্ববিদ্যালয় কতটা প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তাশক্তির। তিনি এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও খবর