ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাস সিলেটের উদ্দেশে যাত্রা করে। 


প্রকৃতি কন্যা জাফলং ও তামাবিল স্থল বন্দর ঘুরে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পিকনিক স্পটে গিয়ে দুপুরের খাবার খাওয়া হয়। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, দেশাত্ববোধক গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে বক্তব্য দেন দৈনিক মানবকণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি এমরান হোসেন, দৈনিক আলোকিত সকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ, স্কুলের শুভাকাঙ্খী শহিদুল ইসলাম নূর, স্কুলের অভিভাবক লাকি বেগম প্রমুখ।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, মাখন সবর এবং তাসনিম রহমান তৃষা।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষকসহ অতিথিবৃন্দ।

আরও খবর