নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

শেরপুর জেলা আ.লীগের সম্মেলন ॥ সভাপতি আতিক, সাধারণ সম্পাদক ছানু

সাড়ে সাত বছর পর বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটির তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে হুইপ আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক পদে ছানুয়ার হোসেন ছানু এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে ১ নম্বর সহ-সভাপতি করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ভার্চুয়াল বক্তব্যে পুরাতন কমিটি বাতিল করে নতুন কমিটির ওই তিনজনের নাম ঘোষণা করেন। এদিকে, সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এবং ছানুয়ার হোসেন ছানুর নাম ঘোষণার সাথে সাথে অনুষ্ঠানস্থলে তার সমর্থক নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। অপরদিকে, চন্দন কুমার পালের সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়। স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্নভাবে আমরা জেনেছি আগামী বছরের শেষ দিকে কিংবা তার পরের বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ঘিরে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য স্বাধীনতাবিরোধী, আল-বদর-রাজাকাররা বিএনপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, সম্মেলনের মধ্য দিয়ে দলের নেতৃত্ব আরো সুদৃঢ় হবে, সক্ষমতা বাড়বে এবং দল শক্তিশালী হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি দেশে সন্ত্রাস শুরু করেছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আবারো আগ্রাসন-সন্ত্রাস করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগ দেশ গঠন করেছে। গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছে। কোনক্রমেই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না। পরে তিনি নতুন কমিটির নাম ঘোষণা করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। এতে অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ছানুয়ার হোসেন ছানু, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ মে শেরপুর পৌরপার্কে জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 

Tag
আরও খবর