মধুপুরে আইসিটি মন্ত্রী: বিভিন্ন দেশে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিষয়টি আমরাও যাচাই করছি নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গ্রামের ছেলে বাধন এখন বিসিএস ক্যাডার ৩টি সন্তান রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত প্রবেশ টিকিটে 'বাড়তি' ১৫ টাকা, বরিশাল প্লানেট পার্কে দর্শনার্থীদের অসন্তোষ ইসলামের প্রথম নারী নার্স, যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছিলেন নবী (সা.) চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা পল্লী বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়ে বিপাকে লোহাগাড়াবাসী ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার

খুবি সাংবাদিক সমিতির ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে হাদী চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অদম্য বাংলা চত্বরে আলোচনা সভায় অনুুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। শিক্ষা-গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অর্জন, অগ্রগতি ও অবদান গণমাধ্যমে তুলে ধরতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, খুবি সাংবাদিক সমিতির কর্মকাণ্ড প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তারা গণমাধ্যমে প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ভাষার ব্যবহার ও শব্দ চয়নের ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে কোনো সংবাদের মাধ্যমে যাতে কারও মানহানি না ঘটে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৫ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান এবং আগামী এ সংগঠনের বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদের ওপর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। এজন্য তাদের লেখনি সবসময় হওয়া উচিত বস্তুনিষ্ঠ। যাতে তাদের করা কোনো সংবাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে। উপ-উপাচার্য শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের যে সাফল্য রয়েছে তা গণমাধ্যমে তুলে ধরতে ক্যাম্পাস সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, বিগত সরকারের সময় বাক-স্বাধীনতার টুঁটি চেপে ধরা হয়েছিল কিন্তু বর্তমানে দেশের গণমাধ্যম মুক্ত স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা যাতে ক্ষুণ্ন না হয়, সেজন্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কারও চরিত্রহরণ না করায়, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন, সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় ও আবুল বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সভাপতি একরামুল হক। 

এ সময় অন্যান্যের মধ্যে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে কেক কেটে খুবি সাংবাদিক সমিতির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

Tag
আরও খবর