ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে.... ইজ্জত উল্লাহ

বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে। এ দেশে সবাই ভাই ভাই হিসেবে মিলেমিশে কাজ করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম  পরিষদের সদস্য সাতক্ষীরা—১ (তালা—কলারোয়া) আসনের প্রার্থী  অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। এ কথা বলেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার  কলারোয়ার কয়লা বাজার তিন রাস্তা মোড় চত্বরে পথসভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শরিফুল ইসলাম'র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সুলতান বিন মুনিরের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান  মাওঃ মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর  অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ সিরাজুল ইসলাম, ২নং জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মোনায়েম, সাবেক আমীর মোঃ এরশাদ আলী, সেক্রটারি হাফেজ এরফান আলী, যুব বিভাগের সেক্রেটারি মোঃ শাহাবুদ্দীন, কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারী মোঃ মুরাদ হাসান, পেশাজী বিভাগের সভাপতি মাস্টার যুব বিভাগের সভাপতি বজলুর রহমান, সহ সভাপতি জাকির হোসেন, সেক্রেটারি ফয়সাল হোসেন, সহ সেক্রটারি সামিউল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মোঃ সাইফুল্লাহ, রুহুল আমিন খান, আব্দুল আলীম, আব্দুল মাজেদ, আমীন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি, তাহলে আপনাদেরই অবহেলিত অঞ্চলের উন্নয়ন করবো। আপনারা যদি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান আপনাদের অধিকার পেতে চান তাহলে আসুন বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষে । জামায়াতে ইসলামী আপনাদের নিরাশ করবে না । জামায়াতে ইসলামী কোনো দুর্বলের ওপর অত্যাচার করে না, দুর্নীতি, সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন, করে না। আমরা ঐক্যবদ্ধ থেকে জাতি ধর্ম—বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ।

তিনি বলেন, আমাদের অতীতের সকল বিবাদ ভুলে যেতে হবে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে চাই। আগামী দিনের রাজনীতি হবে কল্যাণ এবং সেবার রাজনীতি। যারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন তারাই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, জামায়াত টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না। আওয়ামী লীগের ইতিহাস গডফাদার সৃষ্টির ইতিহাস, সন্ত্রাসের ইতিহাস। কেয়ামত পর্যন্ত হাসিনার জালিম সরকারের জুলুম নির্যতনের কথা মনে রাখবে মানুষ।

Tag
আরও খবর