প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

শেখ মনির জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে শীতবস্ত্র ও খারার বিতরন

শেখ মনির জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে শীতবস্ত্র ও খারার বিতরন 


জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে এতিম ও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও খারার বিতরন করা হয়েছে।


এ উপলক্ষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে নান্দাইল উপজেলা যুবলীগের উদ্যোগে নান্দাইল নতুন বাজার জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ৩০০ এতিম ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র  (কম্বল) ও ৫ শত প্যাকেট খারার বিতরন করা হয়।


উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর  সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে কম্বল ও খারার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান  সারোয়ার হাসান জিটু,পৌরমেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া,পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি মো.হাসান মাহমুদ জুয়েল বলেন,  বলেনযুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি ছিলেন একাধারে লেখক, সাংবাদিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আজ বেঁচে থাকলে আজ দেশের মানুষের  উপকার হতো।স্বাধীনতা বিরোধীরা তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশের অপূরণীয় ক্ষতি করেছে।


যুবলীগের সভাপতি মো.সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার বলেন,বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে নেতৃত্ব দেওয়া এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে মানুষের সুখে-দুঃখে সহমর্মী হওয়া। এ লক্ষ্যে যুবলীগ এরই মধ্যে অনেক মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে ‘মানবিক যুবলীগ’-এ পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আমরা তৃণমূল নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

Tag
আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৪৭ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে