বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

বিগত ফ্যাসিষ্ট সরকার জনগণের প্রতি নির্যাতন করেছে ......সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব

  সাতক্ষীরায় পাটকেলঘাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকাল ৪ টায় পাটকেলঘাটা হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তালা উপজেলা শাখার আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও তালা উপজেলা বিনএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশররফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহি কমিটির প্রকশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার সাবেক সাংসদ, জনাব হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক জনাব রহমতুল্যাহ পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ গোলাম মোস্তফা, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজু, তালা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে সাতক্ষীরা জেলার নব গঠিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা জানিয়ে বলেন, তালা কলারোয়ার মাটি বিএনপির ঘাটি। আমি এমপি থাকা কালিন তালা কলোরোয়ার অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। আমি নির্বাচিত হলে তারই ধারাবাহিকতা বজায় রাখতে চায়। পাটকেলঘাটা বাসির প্রাণের দাবী পাটকেলঘাটাকে উপজেলা করা। এবং সেটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিষ্ট সরকার জনগণের প্রতি যে নির্যাতন করেছে তার বিচার আমরা চায়। শেখ হাসিনার সরকার নির্যাতনের মাত্রা এত ছাড়িয়ে গিয়েছিল যে জনগণ আবাবিল পাখির মত তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা যেন সেই ফ্যাসিষ্ট সরকারের অনুসারী না হই। তিনি আরো বলেন, তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন এবং আগামী দিনের প্রধান মন্ত্রী হবেন ইন শা আল্লাহ। তিনি তালা উপজেলা বিএনপির কর্মীদের ভূয়সী প্রসংশা করে বলেন, আমি কারাগারে থাকা কালিন এ উপজেলার হাজার হাজার নেতা কর্মীরা কম পক্ষে ২শত দিন কোর্ট প্রাঙ্গনে আমাকে আলোকিত করেছিল ও আমাকে সাহস দিয়েছিল। আদালন প্রাঙ্গন প্রকম্পিত করেছিল। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বচ্ছ ভাবে কাজ করে যান। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ওয়ার্ড পর্যায় পর্যন্ত বাস্তবায়ন ও আগামী ২৫ শে ফেব্রæয়ারী সাতক্ষীরা রাজ্জাক পার্কের কর্মীসভায় অংশগ্রহণের জন্য সবাইকে আহŸান জানান। অনুষ্ঠানের শুরুতে তালা উপজেলা বিএনপির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা বিএনপির নব গঠিত আহবায়কক মিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Tag
আরও খবর