কে কে পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ‎মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট ‎টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সেঞ্চুরি না পাওয়ায় বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল হক তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মানবতাবিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী জনসচেতনতা বাড়াতে মসজিদে বক্তব্য দিলেন ইসলামপুর থানার ওসি নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি তা’মীরুল মিল্লাতের ছাত্রী ফাতেমার; পুলিশের বিরুদ্ধে উদ্ধারে ধীরগতির অভিযোগ চৌদ্দগ্রামে হত্যার মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার উখিয়ায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট || তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার জোরালো আহ্বান। মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক “দালাল নাকি পেশাজীবী: স্বাস্থ্যখাতে ওষুধ প্রতিনিধিদের বিতর্ক” শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত যশোরে শস্য বীমার ঘোষণা ও বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার

চৌদ্দগ্রামে স্বর্ণ দোকানে পিস্তল ঠেকিয়ে ডাকাতি.গুলিবিদ্ধ ১ আটক ১.

চৌদ্দগ্রামে স্বর্ণ দোকানে পিস্তল ঠেকিয়ে ডাকাতি.গুলিবিদ্ধ ১ আটক ১.

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে ককটেল ফাটিয়ে ও গুলিবর্ষণ করে মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্স নামের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৩৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। পাশের দোকানদার এগিয়ে এলে তাকে গুলি করা হয়। পালানোর সময় একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর হলেন মোশারফ হোসেন। জনতার হাতে আটক ওই ব্যক্তির নাম কাউছার আহমেদ। তিনি ঢাকা উত্তরখান এলাকার বলে জানা গেছে।

মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা বলেন, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার পর প্রীতি জুয়েলার্সসহ আশপাশের দোকানগুলোতে বেচাকেনা চলছিল। মসজিদে চলছিল এশার নামাজ। হঠাৎ করে পৌনে ৮টার দিকে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। সকলকে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে যায়। পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাকে গুলি করে সংঘবদ্ধ ডাকাত চক্র। ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বেরিয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্স নামের স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

প্রীত জুয়েলার্সের প্রোপাইটর রবীন্দ্র দত্ত বলেন, ‘প্রথমে দুজন কাস্টমার সেজে আমার দোকানে প্রবেশ করে বিভিন্ন গহনা ক্রয় করতে চায়। ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত পৌনে ৮টার দিকে ৫-৭ জনের একটি চক্র ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে সকলকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ডাকাতকে থানায় নিয়ে যায়। এছাড়া একটি মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।


চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময়ে স্থানীয় জনতা এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ অপর ডাকাতদের আটক করতে অভিযান চালায় পুলিশ চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর