রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশের মৃত্যু

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হামিদুল (৪৫) ইসলাম নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। 

রবিবার (০৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট - আক্কেলপুর সড়কের পাকারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হামিদুল কালাই উপজেলার দক্ষিন পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ছিলেন।

জানা গেছে, নিহত হামিদুল ও তার ছেলে ইট কেনার জন্য বাড়ি থেকে অটোভ্যানযোগে জয়পুরহাটের জামালপুর এলাকার একটি ইটভাটায় যাওয়ার সময়  পাকার মাথা মোড়ে আক্কেলপুর থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হামিদুলের মৃত্যু হয়। 

জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে প্রেরণসহ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও খবর