কে কে পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ‎মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট ‎টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সেঞ্চুরি না পাওয়ায় বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল হক তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মানবতাবিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী জনসচেতনতা বাড়াতে মসজিদে বক্তব্য দিলেন ইসলামপুর থানার ওসি নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি তা’মীরুল মিল্লাতের ছাত্রী ফাতেমার; পুলিশের বিরুদ্ধে উদ্ধারে ধীরগতির অভিযোগ চৌদ্দগ্রামে হত্যার মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার উখিয়ায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট || তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার জোরালো আহ্বান। মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক “দালাল নাকি পেশাজীবী: স্বাস্থ্যখাতে ওষুধ প্রতিনিধিদের বিতর্ক” শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত যশোরে শস্য বীমার ঘোষণা ও বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার

চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ.

কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহেদা বেগম ধনুসাড়া গ্রামের পূর্ব পাড়ার মাওলানা আব্দুল মমিনের স্ত্রী। শাহেদার স্বামী মাওলানা আব্দুল মমিন বলেন, ‘আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। প্রতিদিনের মতো আজ সোমবার ভোরেও আমি ইমামতির উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যাই। এ সময় আমার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখি। আমার বাড়িতে আমরা দু’জনই বসবাস করি। আমি মসজিদে নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে আমার স্ত্রীকে খোঁজ করি। ঘরে ও বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ্ববর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখি। তাৎক্ষণিক আমি স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের ট্যাংকির স্লাব ওপরে তুলে আমার স্ত্রীর পোশাকবিহীন নিথর দেহ দেখতে পাই। তাৎক্ষণিক ঘটনাটি জানা-জানি হলে উৎসুক মানুষ সেখানে ভীড় জমায়। পরে পুলিশ এসে থেকে লাশ উদ্ধার করে।’ শাহেদার ছেলে পল্লী চিকিৎসক মাছুম বিল্লাহ ওয়াহেদ বলেন, ‘আমরা পুরাতন বাড়িতে থাকি। নতুন বাড়িতে শুধুমাত্র আমার মা-বাবা থাকে। কী কারণে কে বা কারা আমার মাকে হত্যা করেছে তা আমার জানা নেই।’ চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পিবিআই তদন্তদল কাজ করছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
আরও খবর