ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক

সাতক্ষীরার শ্যামনগরে অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে দুবলার চর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দরবাড়িয়ার বাহির সাগরের চিসখালি নামক স্থানে মাছ ধরার সময় এ অপহরনের ঘটনা ঘটেছে।

আটকরা হলো-মাইজে ভাই হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেন, শ্যামনগর উপজেলার আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম ও রহমত আলী। তারা তিনজন আত্মসমর্পণকারী বনদস্যু মজনুর দলের সদস্য।

বঙ্গোপসাগরের চিসখালি নামক স্থান মাছধরা অবস্থায় মুক্তিপনের দাবিতে ট্রালারসহ ১০ জেলেকে অপহরন করেছে বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। এসময় জেলেরা একটি বন্দুক, ৩৬ রাউন্ড গুলিসহ তিন বনদস্যুকে আটক করেছে। পরে অস্ত্র গুলিসহ আটক জলদস্যুদের সুন্দরবনের কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে জেলেরা।

দুবলার চর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ নিশ্চিত করে বলেন, আলোকোল দুবলার চর থেকে জেলেরা কয়েকটি ট্রালার নিয়ে মান্দরবাড়িয়ার বাহির সাগরের চিসখালি নামক স্থানে মাছ ধরতে যায়। রাতে মুক্তিপনের দাবিতে বনদস্যু মজনু বাহিনীর ১০-১৫ জন সদস্য মাছধরা অবস্থায় জেলেদের উপার হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে ১০ জেলেকে অপহরন করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এসময় জেলেরা একটি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলিসহ তিন বনদস্যুকে আটক করেছে। পরে অস্ত্র গুলিসহ আটক জলদস্যুদের সুন্দরবনের কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে অপহত জেলেদের এখনও সন্ধান পাওয়া যায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ুন কবীর মোল্লা জানান,আটক বনদস্যুদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড


Tag
আরও খবর