রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

চৌদ্দগ্রামে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে নানকরা মহিলা মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত.

চৌদ্দগ্রামে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে নানকরা মহিলা মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল কুমিল্লার উদ্যোগে "ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ" অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: সফিকুর রহমান পাটোয়ারী। 

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান ভুঁইয়া সভাপতিত্বে ও সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এ টি এম সিরাজুল হক, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী এম কে  মন্জুর, মিজানুর রহমান ভুঁইয়া, কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ ভূঁইয়া, নানকরা আয়েশা ছিদ্দিকা (রা:) মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাসেম প্রমুখ। 

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন , গাইনী, অর্থো- সার্জারী, সার্জারী, শিশু, শিশু সার্জারী, চক্ষু, নাক কান ও গলা, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসকগন ৭ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ফ্রি ঔষধ দেওয়া হয়। ফ্রি চিকিৎসা পেয়ে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকদের প্রতি।

আরও খবর