কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

নারীরা যত বেশি শ্রমশক্তিতে অংশগ্রহণ করবে, দেশ তত উন্নত হবে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-01-2025 08:14:43 am

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “এটা প্রশংসনীয় যে, কর্মসংস্থান ব্যাংকের ৩৬ শতাংশই নারী উদ্যোক্তা, যারা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করছে। নারীরা যত বেশি আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে, শ্রমশক্তিতে অংশগ্রহণ করবে, দেশও তত উন্নত হবে।”


রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে তিনি এসব কথা বলেন।


আহসান এইচ মনসুর বলেন, “কর্মসংস্থান ব্যাংকের কর্মকাণ্ড এনজিওর কিছুটা মিল হয়েছে। কিন্তু এনজিওগুলো ঋণ বিতরণে ২০ শতাংশের মতো সুদ নিচ্ছে। সেখানে কর্মসংস্থান ব্যাংক নিচ্ছে মাত্র ৪-৫ শতাংশ।”


গভর্নর বলেন, “ব্যাংক খাতে যে হারে খেলাপি ঋণ, সেই হিসেবে কর্মসংস্থান ব্যাংক খুবই ভালো অবস্থানে রয়েছে। ২-৩ শতাংশ খেলাপি ঋণ থাকতেই পারে। তবে এই ধারা অব্যাহত রাখতে হবে।”


এসময় কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তাদের আরও বেশি কর্মঠ ও ডিজিটালাইজড হওয়ার পরামর্শ দেন গভর্নর।


অনুষ্ঠানে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ফলে তাদের আর্থিক ভিত্তি মজবুত হবে এবং স্বাধীনতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।”

আরও খবর



6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৭ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৯ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে