শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে : হাফিজুর রহমান

নুর মোহাম্মদ ভূঁইয়া - রিপোর্টার

প্রকাশের সময়: 14-04-2025 09:59:25 pm

১৪ এপ্রিল, সোমবার দুপুরে বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এফবিসিসিআইএ'র সভাকক্ষে চীনের দুইটি কোম্পানির সাথে বাংলাদেশের দুইটি কোম্পানির বিনিয়োগ সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


ইউনান পিংউই সোলার কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ইয়াং বাংলা ম‍্যানুফাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে বাংলাদেশে সোলার ভিত্তিক বিদ‍্যুৎ উৎপাদন প্রকল্প স্হাপন করবে। এ প্রকল্পে চীনা বিনিয়োগ কারীরা প্রায় ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।


এছাড়া যৌথ উদ‍্যোগে কালি উৎপাদন শিল্প স্হাপনের জন‍্য সিনোগ্লোবাল কর্পোরেশন ও সাংহাই এক্সইউএন কোঃ লিমিটেড এর মধ‍্যে বিনিয়োগ সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আমদানি বিকল্প কালি উৎপাদন প্রকল্প স্হাপনে প্রায় ৫ মিলিয়ন ডলার খরচ হবে। সভায় চীনের সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিগণ মি. এক্সইউ ওয়াং, মি. লীন জিন শীন, মিঃ ফান জং, মিঃ হ সহ অন‍্যান‍্য চায়নীজ ব‍্যবসায়িরা উপস্থিত ছিলেন। বাংলাদেশী উদ‍্যোক্তাদের মধ‍্যে আতিকুর রহমান, আবুল কালাম আজাদ উপস্থিতি ছিলেন।


বিনিয়োগ সমোঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইএ'র সন্মানিত প্রশাসক জনাব হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এফবিসিসিআই এ'র মহাসচিব জনাব মোঃ আলমগীর হোসেন, সাবেক পরিচালক ও এফবিসিসিআইএ'র সহায়ক কমিটির সদস‍্য জনাব গিয়াসউদ্দীন চৌধুরী খোকন , এমএসসি শিপিং লাইন্সের কান্ট্রি হেড ইন্জিনিয়ার হারুনুর রশিদ সভায় সকল আলোচক চীনের বিনিয়োগ কারীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন‍্য ধন্যবাদ জানান এবং চীন বাংলাদেশ সম্পর্ক স্মরণকালের সবচেয়ে ভালো সময় পার করছে।


পাশাপাশি বর্তমান সরকার বিদেশী বিনিয়োগকারীদের সুবিধার্থে বিভিন্ন নীতি সহায়তা ও উদ‍্যোগ গ্রহন করেছে।

আরও খবর