রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্ব এইডস দিবস উপলক্ষে জয়পুরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, রেসিডেন্ট মেডিকেল অফিসার ডা. ‎শহীদ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতী রায়, মেডিকেল অফিসার ডা. ওয়ালীউজ্জামান, মেডিকেল অফিসার (টিবি প্রজেক্ট) মুশতারি মমতাজ মিমিসহ অন্যান্যরা ।

এ সময় বক্তারা, এইডস রোগের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রক্তদান কার্যক্রমে এইডস পরীক্ষা নিশ্চিত করার আহবান জানান।

চলতি বছরে রাজশাহী বিভাগে ৫০ জন এইডস আক্রান্ত রোগী রয়েছেন, এর মধ্যে জয়পুরহাটে একজন বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। 

আরও খবর