বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পিআইবিতে ফেনী সাংবাদিক ইউনিয়নের মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষন সম্পন্ন

পিআইবিতে ফেনী সাংবাদিক ইউনিয়নের মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষন সম্পন্ন  


ফেনী প্রতিনিধি : 

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত বুধবার ২ দিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। 


মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। 


এতে অংশ গ্রহন করছেন ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সংবাদকর্মী। 

বুধবার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দন, বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রশাসন জাকির হোসেন প্রমুখ। 


কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি'র সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিশ ফুয়াদ ও প্রশিক্ষক জুলহাস উদ্দিন নিপুন, সাব্বির আহমেদ। সন্ধায় পিআইবি সেবা প্রদান নিয়ে আলোচনা করেন উপ-পরিচালক প্রশাসন মোঃ জাকির হোসেন।


ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি 

 যতন মজুমদার জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রেস ইনস্টিটিউটে ২ দিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের অংশ নিয়েছেন ফেনীতে কর্মরত ২৮ জন সংবাদকর্মী। 


আশা করি এ প্রশিক্ষণ সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালন ও দক্ষতা উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে। ফেনীর সংবাদকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার সুযোগ করে দেয়ার জন্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 


প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন বাংলাদেশ বেতার প্রতিনিধি মোঃ আবুল কাশেম চৌধুরী, ডিবিসি ও বাংলাদেশ অবজারভার প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ভূঁঞা, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন, ফেনী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির , দৈনিক স্টার লাইনের   জাফর উদ্দিন, দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ আকতার, বৈশাখী টিভি প্রতিনিধি রাজন চন্দ্র দেব নাথ, আমাদের নতুন সময় প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী, মোহনা টেলিভিশন প্রতিনিধি তোফায়েল আহম্মেদ নিলয়, দৈনিক নবচেতনা'র সোনাগাজী প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক খাঁন সজীব সহ ২৮ জন সংবাদকর্মী।

Tag
আরও খবর