বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে। লেঃ কর্নেল হাফিজুর রহমান

রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত  


সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে। 

লেঃ কর্নেল হাফিজুর রহমান


এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 


সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শোহার্দ্য বাড়াতে সাহায্য করে। আজ রামগড় জোন সদরে ৪৩ বিজিবি আয়োজিত সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান এসব কথা বলেন। 

মঙ্গলবার ২৯শে নভেম্বর সকাল দশটায় ৪৩ বিজিবির সম্মেলন কক্ষে জোন কামান্ডার লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে ৪৩ বিজিবির আওতাধীন এলাকায় মাদক পাচার,  চোরাচালান দমন,আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত আইন, অবৈধ কাঠ পাচার, সামাজিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বনানী কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাংবাদিক শ্যামল রুদ্র প্রমুখ। 

সভায় বক্তারা বলেন সীমান্তে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ৪৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা, বেকার যুবক-যুবতীদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ, শীতবস্ত্র বিতরণ,দরিদ্রদের ত্রাণ বিতরণ এর মত কাজ প্রশংসার দাবিদার। বক্তারা নানান সমস্যার পাশাপাশি অভিযোগ করেন নির্বাচন ঘনিয়ে এলেই একশ্রেণীর সুবিধাবাদি লোক গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিবিনষ্টের চেষ্টা করে, তারা সকলকে সেই দিকে সজাগ বৃষ্টি রাখার আহ্বান জানান। 

মতবিনিময় সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন , সীমান্তে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষায়  ৪৩ বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। তবে দীর্ঘ সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমন শূন্যের কোঠায় নিয়ে আসতে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের আরো সহযোগিতা প্রয়োজন। 

তিনি বলেন ৪৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। 

এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবহন শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় হ্যাডম্যান, কারবারি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর