আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

ঢাবি তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও লেখা প্রদর্শনী অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-01-2025 02:28:35 pm

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ‘নবীনবরণ ও লেখা প্রদর্শনী’ আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান এএফপি’র ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম অনুষ্ঠান সঞ্চালন করেন।


উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, লেখকরা সমাজের বিভিন্ন চিত্র লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। লেখালেখির মাধ্যমে সৃজনশীল চিন্তার জগৎ প্রসারিত হয় ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায়। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও স্বীকৃতিও মেলে। শিক্ষার্থীদের এধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানসম্মত লেখা প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখালেখির এমন প্ল্যাটফর্ম খুবই জরুরি। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত থাকলে ক্যারিয়ারও অনেক সমৃদ্ধ হয়। এত এত শিক্ষার্থী লিখতেছে, লেখার প্রতি আগ্রহ প্রকাশ করছে এটা আনন্দের। এখান থেকেই আগামীতে দেশসেরা লেখক এবং সাংবাদিক তৈরি হবে। তিনি লেখালেখি বিষয়ক দিকনির্দেশনা ও লিখতে উৎসাহিত করেন।


এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘লেখা প্রদর্শনীর’ উদ্বোধন করেন। তরুণ লেখকদের নির্বাচিত লেখা নিয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়।

আরও খবর