বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ের প্রত্যন্ত এলাকায় উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, করলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস


রামগড়ের প্রত্যন্ত এলাকায় উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, করলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস   
 
এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি 

রামগড়ের প্রত্যন্ত অঞ্চল পাতাছড়া ইউনিয়নের  বালুখালী উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের  ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন খাগড়াছড়ির  জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
পার্বত্য খাগড়াছড়ি  জেলার  রামগড়ের পাতাছড়া ইউনিয়নের দুর্গমপাহাড়ী এলাকা বালুখালীতে  ২০০৮ সালে বালুখালি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।  প্রতিষ্ঠিত বিদ্যালয়টি  করোনা কালীন সময়ে বন্ধ হয়ে যায়।  এলাকাবাসীর দাবির  প্রেক্ষিতে বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়টির  নির্মাণ কাজের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন  খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 
সোমবার  (২৮ নভেম্বর)  বেলা ১২টায় জেলা প্রশাসনের অর্থায়নে এই বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন  খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।  
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার কোন বিকল্প নেই'। সমতলের সাথে তাল মিলিয়ে পাহাড়েও উন্নয়ন অব্যাহত রেখেছে বর্তমান সরকার। তবে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকায় পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের  জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে পাহাড়ের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। 
এসময় জেলা প্রশাসক বালুখালি উচ্চ বিদ্যালয়  নির্মাণে ৫ লাখ টাকার চেক প্রদান করেন । 
সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর দুর্গম পাহাড়ি এলাকা বালুখালীর জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন উপজেলা সদর থেকে ১৮ কিঃমিঃ দূরে দুর্গম পাহাড়ি এলাকা হওয়াতে এখানকার কৃষিজীবী মানুষ চিকিৎসা, শিক্ষা সহ সরকারি অন্যান্য সুবিধা সমূহ সঠিক সময়ে পায়না। মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিকের পাঠ চুকিয়ে সবাইকে কৃষিকাজে মনোনিবেশ ছাড়া কোন উপায় থাকে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে মেয়ে শিশুরা, অভিভাবকরা বাধ্য হয়ে বাল্যবিবাহের দিকে ঝুকে পড়েন। মাধ্যমিক বিদ্যালয়টি পুনরায় চালু হওয়ার ফলে    আশেপাশের ৩টি প্রাথমিক বিদ্যালয়ের  দরিদ্র ছাত্র-ছাত্রীদের  প্রাথমিক শিক্ষার পর আর পাঠ চুকাতে হবে না, অনায়াসে তারা মাধ্যমিক পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারবে। তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি গয়াপাড়া, সোনারখিল, বালুখালি দরবা সিং পাড়া, নাজিরাম পাড়া, মরা কয়লা, হাতিকুম্বা,এইসব এলাকায় নিয়ে আরেকটি ইউনিয়ন প্রতিষ্ঠার দাবি জানান। 
উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাসের দায়িত্ব  কালীন সময়ে  জেলার শিক্ষা, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করেন  ।  
 সভায়  স্থানীয় হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর