লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

লাখাইয়ে ২৫ লক্ষ টাকায় নির্মিত বজ্রপাত নিরোধক ছাউনির উদ্বোধন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে ২৫ লক্ষ টাকায় নির্মিত বজ্রপাত নিরোধক ছাউনির উদ্বোধন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত। 

লাখাইয়ে ৩ টি বজ্রপাত নিরোধক যন্ত্র, দন্ড ও ছাউনির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর)  উপজেলায়  ৩ টি প্রকল্পের আওতায় বাস্তবায়িত বজ্রপাত নিরোধক ছাউনির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্মাহী কর্মকর্তা( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর, করাব ইউনিয়নের চেয়ারম্যান  মোঃ আব্দুল কুদ্দুছ,এডভোকেট আবু জাহির মডেল কলেজ এর অধ্যক্ষ মোঃ রফিক আলী, সংসলিষ্ট প্রকল্প সমুহের সভাপতি বৃন্দ।উদ্বোধন পরবর্তী অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে করাব ইউনিয়নের হাওরের বুরুজবাড়ী নামক স্থানে স্থাপিত ছাউনি সংলগ্ন স্থানে।করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন। সভায় প্রধান অতিথি বলেন  এ এলাকায় বজ্রপাত হতে প্রানহানী রোধকল্পে এ বজ্রপাত নিরোধক দন্ড ও যন্ত্রপাতি এবং ছাউনি স্থাপন করা হয়েছে। এ বজ্রপাত নিরোধক যন্ত্র, দন্ড,ছাউনির মাধ্যমে  এ এলাকার কৃষকেরা বজ্রপাতে প্রানহানী থেকে রক্ষা পাবে,হাওরে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আশ্রয় নিতে পারবে।২০২১-২০২২ অর্থ বছরে এ প্রকল্প বাস্তবায়ন হলে-ও যন্ত্রটি সম্পর্কে ধারনা ও এর ব্যবহার কৃষকদের  সচেতনতা সৃষ্টির করতে এ সভায় সকলের প্রতি আহবান জানান তিনি। উল্লেখ্য দূর্যোগব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক ২০২১-২০২২ অর্থ বছরে বজ্রপাত হতে প্রানহানী রোধকল্পে বজ্রপাত প্রবন  হবিগঞ্জ জেলায় বজ্র নিরোধক দন্ড, যন্ত্র স্থাপনের জন্য জেলা প্রসাশন লাখাই উপজেলায় ৩ টি প্রকল্পে ২৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এ ৩ টি প্রকল্প লাখাইর করাব ইউনিয়নের হাওরের, মুড়িয়াউকইউনিয়নের হাওরে ও বামৈ ইউনিয়নেরহাওরে বাস্তবায়ন করা হয়েছে।

Tag
আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে