দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা

ফিটনেস বিহীন পাবলিক বাস বন্ধে জোরদার করা উচিত

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-12-2024 01:00:45 am

রাজধানীর সড়কগুলোতে এভাবেই চলছে ফিটনেস বিহীন বাস © সংগৃহীত ছবি


◾ মোঃ রবিউল ইসলাম সাগর || দৈনন্দিন যাতায়াতের জন্য অন্যতম প্রধান মাধ্যম হলো পাবলিক বাস। তবে সম্প্রতি এর সেবা ও ফিটনেস নিয়ে বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। যা আমাদের যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা থেকে বঞ্চিত করে থাকে। পাবলিক বাসে পুরানো ফিটনেস অনেক ক্ষেত্রে যাত্রীদের জন্য দিনদিন বিপদজনক হয়ে উঠেছে।


একদিকে যেমন আধুনিক ও সুসজ্জিত বাসের অভাব।অন্যদিকে পুরানো বাসগুলো যেগুলোর সিট,জানালা এবং দরজা অনেক ক্ষেত্রেই ভেঙে পড়েছে। এর ফলে যাত্রীদের জন্য সঠিক আরাম এবং নিরাপত্তা নেই। দীর্ঘ যাত্রায় বাসের অবস্থা আরও খারাপ হতে থাকে। ফলস্বরূপ বাসের মধ্যে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন অতিরিক্ত গরম, বাতাসের অভাব, বসার জায়গার সংকট এসব সমস্যায় যাত্রীরা মানসিকভাবে বিপর্যস্ত হন।


এর পাশাপাশি চলমান বাসগুলো অনেক সময় নিয়মবহির্ভূত ভাবে চলতে থাকে। একপাশে সিটে বসা আরেকপাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য বাসের ভারসাম্য ঠিক থাকে না। ফলে চরম দুর্ঘটনার আশঙ্কা থাকে। কিছু ক্ষেত্রে বাসে দরজা-জানালা খোলা রাখার কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


এছাড়া যাত্রীদের কাছে সঠিক সেবা না পাওয়াও একটি বড় সমস্যা। একজন যাত্রী বাসে উঠলে তার জন্য নিরাপদ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন নিশ্চিত হওয়া উচিত। অথচ বর্তমানে পাবলিক বাসের অবস্থা সেই মান পূরণ করতে পারেনি। কেবল যাত্রীদের ভাড়া নেওয়ার জন্য বাস চলাচল করছে। কিন্তু তাদের নিরাপত্তা, আরাম, কিংবা বাসের সঠিক পরিস্থিতি নিয়ে কেউ ভাবছে না।


এই সমস্যা সমাধানের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করা উচিৎ। প্রথমত পুরানো বাসগুলোর সংস্কার করতে হবে। যেগুলোর নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নয়। একই সাথে নতুন বাসের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন জরুরি। এসব পদক্ষেপে বাসের সিটের অবস্থান, জানালা, দরজা এবং অন্যান্য সব প্রয়োজনীয় বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।


এছাড়া বাসের চালকদের আরও প্রশিক্ষিত করা দরকার।যাতে তারা রাস্তার নিয়ম-কানুন মেনে এবং নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি চালান। একইভাবে যাত্রীদের সচেতনতা বাড়াতে হবে যেন তারা বাসে ওঠার সময় নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।


আজকের দিনে যেখানে প্রযুক্তি এবং উন্নত পরিসেবা আমাদের হাতের নাগালে। সেখানে একটি দেশের পাবলিক পরিবহন ব্যবস্থা পুরনো, অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে পাবলিক বাসগুলোকে আধুনিকীকরণ এবং সংস্কারের মাধ্যমে সবার জন্য আরও নিরাপদ, আরামদায়ক এবং ফিটনেস মানসম্মত সেবা প্রদান করা।


এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে পাবলিক বাসে যাত্রীদের যাত্রা আরও নিরাপদ, আরামদায়ক ও সন্তুষ্টিপূর্ণ হবে। নিরাপদ যাতায়াতের অধিকার সকলেরই। আর আমাদের উচিত এর প্রয়োগ নিশ্চিত করা।


লেখক : রবিউল হাসান সাগর

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 

ঢাকা কলেজ, ঢাকা 


আরও খবর