বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

রামগড়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

যথাযথ মর্যাদায় খাগড়াছড়ি জেলা রামগড়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথমত ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।

সূর্য উদয়ের সাথে সাথে বিজয় ভাস্কর্যে শহিদ শ্রেষ্ঠ সন্তানদের  স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। পরে রামগড় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রামগড় সার্কেল, রামগড় পৌরসভা, রামগড় থানা, রামগড় প্রেসক্লাব, রামগড় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন, বিভিন্ন দপ্তর, রামগড় প্রেস ক্লাব, বিভিন্ন  সামাজিক - রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক - সাংস্কৃতিক সংগঠন  এবং জনসাধারণ শহীদদের স্মরণে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


দিবসটি উদযাপনে ইউএনও মমতা আফরিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনে সালাম গ্রহন শেষে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল এতিমখানায় বিশেষ খাবার পরিবেশ, প্রীতি ভোজ ও রামগড় উপজেলা শিল্পকলা একাডেমি ও রংতুলি একাডেমি'র যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।


এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান তুহিন, রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, ওসি মঈন উদ্দিন, বিভিন্ন দপ্তরে সরকারি - বেসরকারী কর্মকর্তা, জেলা বিএনপির সহ -সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়াসহ উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল-সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু,পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন - সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন- যুগ্ম- সাধারণ সম্পাদক ইলিয়াস সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর