বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে মহাবিপন্নপ্রাণি চশমাপরা হনুমান রক্ষায় বন বিভাগের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


মহা বিপন্ন প্রাণি চশমাপরা হনুমান রক্ষায় বন বিভাগ নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা এ বন্যপ্রাণি মানুষের হাতে আক্রমণের শিকার যেন না হয় সেজন্য জন সচেতনতা সৃষ্টি, জনবসতি এলাকায় তাদের বিচরণ পর্যবেক্ষণে রাখা ইত্যাদি। বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘নিরাপদ আবাস ও খাদ্যের অভাবে চশমাপরা হনুমান’ শিরোনামে একাধিক সচিত্র সংবাদ প্রকাশ হওয়ার পর বন বিভাগ এ বন্যপ্রাণি রক্ষায় এসব উদ্যোগ নেয়। নিরাপদ আবাসস্থল ও খাদ্যের সন্ধানে এ মহাবিপন্ন প্রাণি চশমাপরা হনুমানের ২০-২৫ সদস্যের একটি দল খাগড়াছড়ির রামগড় পৌরসভার বিভিন্ন জনবসতিতে চলে আসে।  বাগবাগিচায় হানা দিয়ে ফলফলাদি  ও শাক-সবজি খেয়ে ফেলার কারণে  এ বন্যপ্রাণির সাথে মানুষের বৈরিতা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসিদের হাতে প্রতিনিয়ত  আক্রমণের শিকার হচ্ছে চশমাপরা হনুমানের দল। এ অবস্থায় মহাবিপন্ন চশমাপরা হনুমান রক্ষায় জন সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বুধবার(১১ ডিসেম্বর) রামগড়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রামগড় বন রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো: নাজমুল হুদা, রামগড় প্রেসক্লাবে সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মো: নিজাম উদ্দিন লাভলু। রামগড় রেঞ্জ কর্মকর্তা মো: জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর রেঞ্জ কর্মবর্তা মো: মোশাররফ হোসেন, রামগড় রিপোর্টটার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন। বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহাবিপন্ন চশমাপরা হনুমানসহ পার্বত্য এলাকায় মূল্যবান বন্যপ্রাণি সংরক্ষণের জন্য বনবিভাগ সবোর্চ্চ গুরুত্ব দিয়ে থাকে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন ও বন্যপ্রাণি রক্ষায় সকলের ভূমিকা অত্যাবশ্যক। তিনি মহাবিপন্ন প্রাণি চশমাপরা হনুমান রক্ষায় সচেতনতামূলক প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকদের  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag
আরও খবর