ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

এবার ৩ দফা দাবি মানতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

দীর্ঘদিন যাবত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করে আসছে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। আজ সোমবার (০২ ডিসেম্বর) কলেজ ক্যাম্পাসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেছে তারা।


উপস্থিত শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তরে সম্ভাব্যতা যাচাই’ কমিটি ঘোষণার দাবি জানিয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় সম্ভব্যতা যাচাইয়ের কমিটি প্রকাশের সাথে তাদের ৩ দফা দাবি না মানলে পরবর্তীতে কঠিন কর্মসূচির দিকে আগাবেন বলে জানান।


শিক্ষার্থীরা জানায়, সকল তিতুমীরিয়ানদের প্রাণের দাবি তিতুমীর বিশ্বিবদ্যালয় করার, যার বহিঃপ্রকাশ বিভিন্ন আন্দোলনে প্রমাণিত। গত ১৮ নভেম্বর তিতুমীর বিশ্বিবদ্যালয় দাবিতে ৩ দফা দাবি দিয়ে 'বারাসাত ব্যারিকেড টু মহাখালী' কর্মসূচি পালন করা হয়। তারপর মন্ত্রলায়ে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা প্রতিমন্ত্রী) এম এ আমিনুল ইসলাম এবং শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেন তিতুমীর কলেজের ১৪ সদস্যের একটি সমন্বয়ক দল।


তারা জানায়, মন্ত্রনালয় থেকে তাদের দাবি যৌক্তিক বুঝতে পেরে একটি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করার সিদ্ধান্ত নেয়। যা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা থাকলেও তা আর প্রকাশ করা হয়নি। তারপর ১৯ নভেম্বর পুনরায় আলোচনায় বসে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।


ঐ আলোচনায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভব্যতা যাচাইয়ে একটি পৃথক কমিটি হবে এবং এই কমিটি গঠনের জন্য ৭ দিন সময় লাগবে বলে জানান নাহিদ ইসলাম। তারপর তারা তাদের কর্মসূচি স্থগিত করে ৭ দিন ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম করতে থাকে।


অথচ ৭ দিন চলে যাওয়ার পরেও মন্ত্রনালয় থেকে কোন আপডেট পাওয়া যায়নি। সময় শেষ হওয়ার পর শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর ব্যাক্তিগত সহকারী মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র জানান কমিটি করা হয়েছে সংশ্লিষ্টদের অনুলিপি দেওয়া হবে। কিন্তু সেই অনুলিপি এখানো তাদের কাছে এখনো আসেনি।


শিক্ষার্থীরা বলেন, মন্ত্রনালয় যদি মনে করে কমিটির নামে আমাদের সামনে মুলা ঝুলিয়ে রাখবে তাহলে বলতে চাই আমরা জুলাইয়ে বিপ্লবী ছাত্র জনতা। আমরা স্পষ্টতায় বিশ্বাসী।


বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনটি দফা তুলে ধরা হয় এই ব্রেফিং এর মাধ্যমে।



৩ দফা দাবিগুলো হলো: 



১)আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে।


২) কমিটি প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে।


৩) কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যেই তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত স্পষ্ট রিপোর্ট দাখিল করতে হবে।


আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় সম্ভব্যতা যাচাইয়ের কমিটির বিষয়ে তাদের ৩ দফা দাবি না মেনে নিলে পরবর্তীতে তারা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানায় শিক্ষার্থীরা। 

আরও খবর