রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

চৌদ্দগ্রামে বিএনপির উদ্যোগে ২৫৭ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও চকলেট বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। শুভেচ্ছা বক্তব্যে রাখেন চাঁন্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা আক্তার। এ উপলক্ষে রোববার চাঁন্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হাবিব পাটোয়ারী মাছুম, বিএনপি নেতা কামাল উদ্দিন পাটোয়ারী। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াছ পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ পাটোয়ারী, মোঃ জামাল উদ্দিন, পৌর কৃষকদলের সভাপতি আবদুল মমিন মুন্সী, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আলী পাটোয়ারী, সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুর হিম মুন্সী, ৫নং ওয়ার্ড যুবদল নেতা গাজী বাবলুসহ ৫নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
আরও খবর