ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সম্প্রতি বাংলাদেশ বির্নিমান করতে চাই -জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর আমীর ডা. শ‌ফিকুর রহমান ব‌লেছেন, ‘মানুষ যেন শিক্ষা পে‌য়ে মানুষ হয়। শিক্ষা নি‌য়ে যেন ডাকাত না হয়। এমন এক‌টি শিক্ষা ব্যবস্থা আমরা গ‌ড়ে তুল‌তে চাই। মা বো‌নেরা ঘরেও সুরক্ষিত থাক‌বে, কর্মস্থ‌লেও সুর‌ক্ষিত থাক‌বে। তা‌দের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না। আমা‌দের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌নো হয় যে, আমরা ক্ষমতায় এলে নারী‌দের ঘর থে‌কে বের হতে দেওয়া হ‌বে না। কিন্তু কথা দি‌চ্ছি এমন হ‌বে না।’

শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) বিকা‌লে সাতক্ষীরা সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের মা‌ঠে জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

‌ডা. শ‌ফিকুর রহমান ব‌লেন, ‘মহানবী (স.) স‌র্বোচ্চ ঝুঁ‌কিপূর্ণ কা‌জেও নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। যুদ্ধ ক্ষে‌ত্রে নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। তাই আমরা তা‌দের আট‌কে রাখার কে? তারা সামর্থ অনুযায়ী দে‌শের জন্য আত্ম‌নি‌য়োগ কর‌বে। তা‌দের পোশাক নি‌য়ে আমরা বাধ্য কর‌বে না। তারা ইচ্ছা খু‌শি ম‌তো পোশাক পর‌তে পার‌বে।’

জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊর্ধ্বে থে‌কে কাজ কর‌বে জামায়াত উল্লেখ ক‌রে তিনি ব‌লে‌ন, ‘আমরা দুর্নী‌তিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে চাই। ইনসাফ কা‌য়েম কর‌তে চাই। যেখা‌নে মানুষ চাইলেও অধিকার পা‌বে, না চাইলেও অধিকার পা‌বে।’

মস‌জিদ, ম‌ন্দির, মঠ, গীর্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগ‌বে না উল্লেখ করে শ‌ফিকুর রহমান ব‌লেন, ‘আমা‌দের দেশ সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির চমৎকার বাগান। এই  বাগা‌নে মা‌ঝেম‌ধ্যে হু‌তোম পেচা ঢু‌কে প‌ড়ে। এদের সম্প‌র্কে সতর্ক থাক‌তে হ‌বে।’

একজন প‌রিচ্ছন্নতা কর্মীও ভিআই‌পি উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, ‘তারা তিন দিন প‌রিষ্কার না কর‌লে আমরা ঘর থে‌কে বের হ‌তে পার‌ব না। তাই তা‌দেরও মর্যাদা দি‌তে হ‌বে। সেই সম্প্রী‌তির বাংলা‌দেশ আমরা গড়‌তে চাই। আমরা জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊর্ধ্বে  থে‌কে কাজ কর‌তে চাই। এই দেশ‌কে পৃ‌থিবীর শ্রেষ্ঠ দেশ বানা‌তে চাই। কিন্তু আকা‌শে কা‌লো শকুন ঘুর‌ছে। এই  শকুন  মা‌ঝে মা‌ঝে ফুস কর‌ছে। তাই সতর্ক থাক‌তে হ‌বে। যে যেভা‌বেই উস্কা‌নি দিক, আমরা ফাঁদে পা দেব না।’

‌তি‌নি ব‌লেন, ‘কুরআন দ্বীন ও মজলু‌মের কথা বল‌তে গি‌য়ে সারাদে‌শে যত মানুষ প্রাণ দেন‌নি, তার চে‌য়ে বে‌শি প্রাণ দি‌য়ে‌ছে সাতক্ষীরার মানুষ। তাই জামায়া‌তের কা‌ছে সাতক্ষীরার অবস্থান অনন্য উচ্চতায়।’

তিনি আরও ব‌লেন, ‘আমা‌দের দে‌শে অফুরন্ত সম্পদ। কিন্তু তা কা‌জে আস‌ছে না। যারাই ত্রাতার দা‌য়ি‌ত্বে থা‌কে, তারাই প‌কেট ভ‌রে। বিগত সরকার সাতক্ষীরার মানু‌ষের ওপর জুলুম ক‌রে‌ছে। খুন ক‌রে‌ছে। গুম ক‌রে‌ছে। জনগ‌ণের অধিকার দেয়‌নি। তারা ৫৭ জন সেনা কর্মকর্তা‌কে খুন ক‌রে‌ছে। জামায়া‌তের দুজন আমীরসহ অসংখ্য নেতাকর্মী‌কে হত্যা ক‌রে‌ছে। ১ জুলাই থে‌কে ৫ আগস্ট পর্যন্ত সারা‌দেশ‌কে খু‌নের বন্যায় ভা‌সি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। শত জুলুম অত্যাচা‌রের পরও আমরা পা‌লি‌য়ে যাইনি। দেশ‌কে যারা ভা‌লোবা‌সে তারা পালা‌তে পা‌রে না। আমরা এই দেশ‌কে গড়‌তে চাই। এই দে‌শের এক ইঞ্চি মা‌টিও আমরা ছাড়‌বে না।’


এর আ‌গে সকাল থে‌কেই জেলার বি‌ভিন্ন উপজেলা থে‌কে জামায়া‌তের কর্মী সমর্থকরা স‌ম্মেল‌নস্থ‌লে আস‌তে থা‌কেন। দুপুর হ‌তে না হ‌তেই কানায় কানায় পরিপূর্ণ হ‌য়ে ওঠে সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের মাঠ।

স‌ম্মেল‌নে জেলা জামায়া‌তের আমীর শ‌হিদুল ইসলাম মুকু‌লের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অতি‌থির বক্তব্য রা‌খেন- কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠ‌নিক সে‌ক্রেটা‌রি মুহা‌দ্দিস আব্দুল খা‌লেক, কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজ‌লি‌সে শুরা সদস্য মুহাদ্দুস র‌বিউল বাসার, জেলা কর্মপ‌রিষদ সদস্য ও সা‌বেক এম‌পি গাজী নজরুল ইসলাম, জেলা সে‌ক্রেটা‌রি গাজী আ‌জিজুর রহমান প্রমুখ।

Tag
আরও খবর