ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণিতে ভর্তি শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণিতে ব্যবসায় ও মানবিক শাখায় সীমিত আসনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) জানান, চলতি মাসের২১ নভেম্বর প্লে শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তি ফরম বিতরণের মাধ্যমে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আসন শূন্য সাপেক্ষে ডিসেম্বর মাসব্যাপী ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

২০২৫ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীর হাতে সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে।

এছাড়া ২০২৫ সালের ৯ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে  ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা লাভ করে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি উপজেলায় পড়ালেখার মানদণ্ডে সেরা স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এ প্রতিষ্ঠানটি পিইসি, জেএসসি, এসএসসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তি পরীক্ষায় পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করে।


আরও খবর