নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

রাজশাহী কলেজ বিজনেস ক্লাব নবীন বরণ ও ফেয়ারওয়েল অনুষ্ঠিত

Muzahidul Islam ( Contributor )

প্রকাশের সময়: 14-11-2024 08:56:36 am



২০১৫ সালে ১৫ নভেম্বর শিক্ষার্থীদের মাঝে দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন বিষয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব। এই ধারাবাহিকতা কে বজায় রেখে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় ২০২৪-২৫ সালের নতুন নবীন সদস্যদের বরণ ও ক্লাবের দায়িত্বে থাকা সাবেক সদস্যদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয়।

রাজশাহী কলেজ বিজনেস ক্লাব কর্তৃক কলা ভবনের ৩০৬ নং রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোঃ গোলাম রাব্বানী। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।


প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, আমি যখন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলাম তখন থেকেই আমি  এই ক্লাবের সাথে যুক্ত আছি। রাজশাহী কলেজ বিজনেস ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থান মূলক কাজের আয়োজন করে থাকে যেটা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে বিজনেস ক্লাবের এই অগ্রযাত্রা যেনো আরো দৃঢ় ভাবে এগিয়ে যায় তার জন্য আমরা প্রশাসনিক ভাবে সবধরনের সহযোগিতা করে যাবো।


এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: সেরাজ উদ্দীন। প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো: সেলিম পারভেজ। দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো: সাইফুল ইসলাম। ক্লাবটির বর্তমান সভাপতি ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: নাজমুল হক। ক্লাবটির সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: নাহিদুজ্জামান খান। 


রাজশাহী কলেজ বিজনেস ক্লাব বর্তমানে তাদের কার্যক্রমের আওতায় ইংরেজি শিক্ষা, আইসিটি কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, প্রেজেন্টেশনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নিয়মিত কর্মসংস্থানের জন্য জব ফেয়ার আয়োজন করে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। 

আরও খবর