রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বধুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান। এ সময়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-সংগঠিত সংগঠন। যে সংগঠনের মাধ্যমে মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। কিন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির করার কারণে পূর্বের স্বৈরাচার সরকার শেখ হাসিনা নৃশংস ভাবে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর মত আলেমকে দিনের পর দিন জেলে অত্যাচার করে শেষ সময়ে চিকিৎসার নামে হাসপাতালে এনে পরিকল্পিত ভাবে হত্যা করে। ২০০৮ সালে আওয়ামী সরকার গঠনের পরেই দেশে নৈরাজ্য সৃষ্টির এক দৃষ্টান্ত ছিল বিডিয়ার বিদ্রোহ। যা শেখ হাসিনার কারনেই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সেনাদের হত্যা করা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বির্তকিত করে দিয়েছে। বাংলাদেশের মানুষ তাকে দেশে এনে সুষ্ঠু বিচারের আওতায় এনে ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যু*দন্ড দেয়ার দাবী জানাচ্ছে। ৮ নং ওয়ার্ড কর্মী ও সুধী সমাবেশ মোঃ এম শহিদুল আলমের সভাপতিত্বে ও মোঃ ইউছুফ পলাশের সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন, জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের আমির মোঃ ইউছুফ মেম্বার, সাবেক ছাত্র নেতা ও বনশ্রী থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ মজুমদার, পল্টন থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ী ফোরাম সভাপতি আ হ ম মেশকাত উদ্দীন সেলিম, সাবেক ছাত্রনেতা মোঃ জাফর আহমদ শিপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী, জামায়াতে ইসলামীর গুনবতী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন লিটন, চট্টগ্রামস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাদেক, গুনবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল হুদা ভূঁইয়া মানিক, ডাঃ মনজুর আহমদ সাকী, সাবেক ছাত্রনেতা মোঃ মোদ্দাসীর হোসাইন, জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের সাবেক আমির আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আমিন, মোঃ আব্দুল হামিদ, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোঃ ইব্রাহিম, মোঃ কফিল উদ্দিন মাহমুদ প্রমুখ।
আরও খবর