নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুমিল্লা মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় চৌদ্দগ্রামের শিশুর লাশ উদ্ধার.

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহত তাওহীদ হোসেন (১২) কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের ছেলে। সে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। ওই ছাত্র পরে যথাযথ কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের দাবি, ছেলেটিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে থেতলানোর মতো কালো দাগ রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ছেলেটি ‘আত্মহত্যা’ করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তাওহীদ দুপুর ২ টায় ওয়াশরুমে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮ টায় তার ‘আত্মহত্যার’ খবর পাওয়া যায়। স্থানীয়রা জানান, একজন শিক্ষার্থী ৬ ঘণ্টা নিখোঁজ আর এটা মাদ্রাসাশিক্ষকদের কারও নজরে পড়ল না। তাছাড়া এ লম্বা সময়ে আর কী কেউ ওয়াশরুমে যায়নি। সুতরাং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন তারা। এ বিষেয়ে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক নজির আহমেদ ফাহিম কয়েকটি নিউজ বলেন, নিউজ করে লাভ কী? আপনারা কী টাকা পাবেন? শুধু শুধু আমাদের প্রতিষ্ঠানের শুনাম নষ্ট করতেছেন।’ কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানাতে পারব এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর