এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

রাজশাহী কলেজ হিন্দু ছাত্রাবাসে দীপাবলি উৎসব উদযাপিত

মোঃ আবু রায়হান ( Contributor )

প্রকাশের সময়: 01-11-2024 04:10:11 pm

জালাও আলো, আপন করো, সাজাও আলোয় ধরিত্রীরে স্লোগানকে ধারণ করে রাজশাহী কলেজ মহারাণী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসে  শুভ দিপাবলি মহোৎসব-২০২৪ পালিত হয়েছে । শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজশাহী কলেজ মহারাণী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসে উৎসবটি আয়োজন করা হয়।

হোস্টেল তত্ত্বাবধায়ক, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার মহন্ত এর সভাপতিত্বে দিপাবলি মহোৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, আজকের আয়োজনের উদ্দেশ্য হলো স্রষ্টা বা ধর্মীয় দেবতারা যারা আছেন এটি এক এক ধর্মের এক এক রকম। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা যেটি মনে করেন, বিশ্বাস করেন সেই বিশ্বাসের প্রতিসফুলন ঘটুক এবং এর মাধ্যমে সমাজ কলসমুক্ত হোক।

তিনি বলেন, আমরা যদি জীবনে একটা কথা মেনে চলি বা অনুশীলন করি আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নিব না, মিথ্যা চর্চা থেকে বিরত থাকবো। তাহলে আশা করা যায় যত ধরনের আমাদের মধ্যে দোষগুলো থাকে সেটা থাকবে না।
যার যার নিজ ধর্ম পালনে সুস্থ পরিবেশ নিশ্চিত হোক।

এছাড়া দিপাবলি মহোৎসবে উপস্থিত ছিলেন, সহকারী তত্বাবধায়ক ও সংস্কৃত বিভাগের অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো: ফারুক হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম।

আরও খবর