কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন কারাগারে ঠাকুরগাঁওয়ে শিশু গণধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৭ বছর ধরে নেই আলট্রাসনোগ্রাম, অচলপ্রায় এক্স-রে, ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগীর চাপ দিনাজপুরে ‘ভোরের চেতনা’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের মতবিনিময় দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির দুই মাস পর উদ্ধার হলো মনিটর ও ডিভিআর ,আটক ৩ জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজন গ্রেপ্তার জাবিপ্রবিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ আটক ব্যক্তিকে জেল-জরিমানা বাংলাদেশ প্রেস ফটো কনটেস্টে আক্কেলপুরের বিপুলের সাফল্য ‎মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু: স্বাস্থ্যসেবায় চরম উদ্বেগ ও জনসচেতনতার অভাব কুলিয়ারচরে রাস্তার কাজে অনিয়ম: এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ ঝিনাইগাতীতে শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত ক্রস লার্নিং ভিজিটে সিবিও সদস্যদের শিক্ষা সফর অনুষ্ঠিত ববিতে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত হ্যান্ডবল ফেডারেশনের নতুন কমিটিতে ঠাকুরগাঁও-২ এর এমপির কন্যা ডা. কাশফিয়া নির্ঝর লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক শ্রীমঙ্গল সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলীর বিদায় সংবর্ধনা ও 'সংবর্ধনাগ্রন্থ'-এর মোড়ক উন্মোচন নিজস্ব প্রতিবেদক নিরাপদ পানির প্রাপ্যতায় শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ

দেশের কোথাও বৃষ্টির বার্তা নেই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-11-2024 11:00:32 am

মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি এলাকায় আছে। ফলে দেশের সাত বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়া অফিস জানায়, চলমান পরিস্থিতিতে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।


তবে আগামী কয়েকদিন দেশের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে ধারণা করা হচ্ছে।


আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার (৩ নভেম্বর) দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়া অফিস। এছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে।

আরও খবর