নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

দায়িত্ব গ্রহণ বশেফমুবিপ্রবির নতুন উপাচার্যের

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান আজ সকালে বিশ্ববিদ্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেছেন।


রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে উপাচার্য ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানায়। ক্যাম্পাসে পৌঁছানোর পর, প্রফেসর ড. রোকনুজ্জামান প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান কালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ কথা বলে বলেন, “আমি আপনাদের মেহমান হয়ে এসেছি, থাকতে আসিনি। অল্প সময়ের জন্য এসেছি।


সৃষ্টিকর্তা যদি আমার দ্বারা আপনাদের কোন উপকার করায়। সে উপকারটা আপনারা নিবেন। এটার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আজ থেকে আপনারা সবকিছু ভুলে যান এ বিশ্ববিদ্যালয় কে গড়ার জন্য দৃঢ় চিত্ত হন।” এছাড়াও, তিনি ছাত্র আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন।


সকাল ১১টায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে তিন শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। এসব মতবিনিময়ে তিনি সবার ভাবনা ও পরামর্শ গুরুত্বসহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করেন। তিনি তাঁদের সকল সমস্যা সমাধানে যথাসম্ভব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। শিক্ষার্থীদের আশা, নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও বৃদ্ধি পাবে। সেই সাথে স্ট্রাকচারাল ভাবেও উন্নয়ন হবে। এছাড়াও, তিনি আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ক্রয় কৃত একটি নতুন মাইক্রোবাস উদ্বোধন করেন। উল্লেখ, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে গত ১১ আগস্ট পদত্যাগ করেন সাবেক উপচার্য অধ্যাপক মো. কামরুল আলম খান। এরপর প্রায় দুই মাসের অধিক সময় উপাচার্য পদ শূন্য থাকার পর নতুন উপাচার্য হিসাবে ২১ অক্টোবর রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি নিয়োগ পান।


আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে