বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 


খাগড়াছড়ির রামগড়ে সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশন এর উদ্যোগে   মেধাবী শিক্ষার্থীদের "পুতুল স্মৃতি মেধাবৃত্তি  ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান  শনিবার (১৯ নভেস্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে  পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিলাল দেবনাথের সভাপতিত্বে  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে    বক্তব্য রাখেন,  রামগড় সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা , পৌর সভার মেয়র মো: রফিকুল আলম কামাল, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:  মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু কাওসার, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের।  স্বাগত বক্তব্য দেন, পুতুল স্মৃতি মেধাবৃত্তি  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের  আহবায়ক অব: শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীল ও মূল বক্তব্য পেশ করেন  পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কো চেয়ারম্যান  বিশিষ্ট  চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা.  নিখিল চন্দ্র নাথ। এছাড়া অভিভাবকদের পক্ষে নুরুল আনোয়ার ও  শিক্ষার্থীদের পক্ষে ওমর ফারুক  বক্তব্য রাখেন।। সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু অনুষ্ঠান  সঞ্চালনা করেন।  

আলোচনা সভা শেষে  রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়  ও বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনি থেকে  ১০ম শ্রেনিতে সন্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী  দুই শিক্ষার্থী  যথাক্রমে ওমর ফারুক ও  ইসরাত জাহান ইভা ১০ হাজার টাকা করে  মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ৭ম, ৭ম হতে ৮ম ও ৯ম হতে ১০ম শ্রেনিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে উত্তীর্ণ  ২৭ জন ছাত্রছাত্রীকে ক্রেস্ট ও পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।

পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা-২২ এ প্রথম স্থান অর্জনকারী রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হুমাইরা রশিদ আঁখি, দ্বিতীয় স্থান অর্জনকারী রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শান্ত চন্দ্র দত্ত ও তৃতীয় স্থান অর্জনকার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাইসা ইসলামকে ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়।  অনুষ্ঠানের অতিথিবৃন্দ  শিক্ষার্থীদের মাঝে  এ পুরস্কার বিতরণ করেন।

Tag
আরও খবর