ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সভাপতি ইকবাল: সম্পাদক সাব্বির


সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৬ সালের কার্যনির্বাহী কমিটিতে সাপ্তাহিক বৈকালী'র নির্বাহী সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসাঈন সভাপতি এবং দৈনিক ফেনী'র নিজস্ব প্রতিবেদক ও বিবার্তা২৪'র জেলা প্রতিনিধি সাহেদ সাব্বির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। 


নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মামুন (দৈনিক দেশবার্তা, দৈনিক আলোকিত সকাল), যুগ্ম- সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মামুন (দৈনিক দেশ বাংলা, সাপ্তাহিক ফেনীর শক্তি), কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন খোকন (দৈনিক লাল সবুজের দেশ)। 


এছাড়াও কার্যনির্বাহী সদস্যগণ হলেন, আবদুল্যাহ রিয়েল (সাপ্তাহিক শমসের নগর), ইঞ্জিনিয়ার জাফর উল্যাহ রুবেল (পূর্বপশ্চিম), কাজী নজরুল ইসলাম সানি (সাপ্তাহিক শমসের নগর)। সাধারন সদস্য শাখাওয়াত হোসেন বাবু (সাপ্তাহিক ফেনীর প্রত্যয়), সহযোগী সদস্য মোহাম্মদ উল্যাহ রাকিব (দৈনিক বাংলাদেশের আলো)। 


নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব পালন করবেন। 


২৬ অক্টোবর শনিবার দুপুরে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবকটি পদে একক প্রার্থী থাকায় সভাপতি- সম্পাদক সহ অন্যান্য পদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষনা করা হয়।



নবনির্বাচিত সম্পাদক সাহেদ সাব্বির বলেন, রিপোর্টার্স ইউনিটি ২০১৯ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুশৃঙ্খল এবং সম্মিলিত ভাবে সংবাদ পরিবেশনে একে অন্যের সহযোগী হিসেবে কাজ করে আসছে। প্রতি বছরের ন্যায় চলতি সেশনেও একে অন্যের পরিপূরক হিসেবে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Tag
আরও খবর