ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

রামগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্সের অভিযান

রামগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্সের অভিযান


মোহাম্মদ এমদাদ খান  রামগড় প্রতিনিধি 


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিং করছেন বিশেষ টাস্কফোর্স  কমিটির অভিযান। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় রামগড় সোনাইপুল বাজারসহ শহরের বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকাসহ মূল্য তালিকা খতিয়ে দেখেন  বিশেষ মনিটরিং টিম।


বাজার পরিদর্শন শেষে বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ প্রতিনিধিকে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছে বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি,রাস্তা- ড্রেন দখলসহ অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান এ টিম। সব কিছুর যাতে অবসান ঘটে সেই লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।


এসময় উপস্থিত ছিলেন,ফুড অফিসার, উপজেলা বন কর্মকর্তা,  প্রশাসন ও পৌরসভার সহকারীগনসহ বিভিন্ন বাজার কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।


###

মোহাম্মদ এমদাদুল হক 

রামগড় প্রতিনিধি 

০১৮২৬৩৬১৫৫০।

Tag
আরও খবর