বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে জোন কমান্ডার টুর্নামেন্ট ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

রামগড়ে জোন কমান্ডার টুর্নামেন্ট ফুটবল ফাইনাল ও পুরস্কার  বিতরন অনুষ্ঠিত 


এমদাদ খান রামগড় প্রতিনিধি 


খাগড়াছড়ির জেলার রামগড়ে জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ই নভেম্বর ) বিকেলে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃকর্নেল হাফিজুর রহমান।ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল ফ্রেডস ক্লাব রামগড় চাবাগান  ও উত্তর ফটিকছড়ির সেতুনির্মান ক্রীড়া সংঘ  অংশ নেয়। নব্বই মিনিটের খেলায় মাঠের চারপাশে খেলা দেখতে আসা শত শত দর্শকদের চমকপ্রদ নৈপুণ্যময় খেলা উপহার দেন উভয় দলের খেলোয়াড়রা।  তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলা গোল শূন্য ভাবে শেষ হলেও ট্রাইবেকারে উত্তর ফটিকছড়ির রহমত পুর সেতু নির্মান ক্রীড়া সংঘ রামগড় চাবাগান ফ্রেন্ডস ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি ও মেডেল তুলে দেন  রামগড়ত ৪৩ বিজিবির জোনঅধিনায়ক  লেঃ কর্নেল হাফিজুর রহমান, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরমেয়র রফিকুল আলম কামাল, মুক্তি যোদ্ধা কমান্ডার মফিজুর রহমান ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআব্দুল কাদের। 

এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমদ, অন্যান্য বিজিবি কর্মকর্তা,  রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃমিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাতাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুল আলম,  গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ  ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃকঃ মোঃ হাফিজুর রহমান  রামগড়ের জোন কমান্ডার ফুটবল  টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

তিনি বলেন খেলাধুলা শরীর, মন ভালো রাখে সম্প্রীতি বাড়ায়। মানসিকতা বিকাশে খেলাধুলা বিকল্প নেই। মাদক, অসামাজিক কার্যকলাপ,অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে ভবিষ্যতে খেলাধুলার আয়োজন  চলমান থাকবে বলে তিনি  জানান।

Tag
আরও খবর