রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

মহানবীকে (সা.) ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-10-2024 02:15:53 pm

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী। মঙ্গলবার  ( ০৮ অক্টোবর ) সকাল সাড়ে দশটায় রাজশাহী কলেজ ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে কলেজের রবীন্দ্র নজরুল চত্বর থেকে একটি মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন সেখান থেকে কলেজগেটের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সমাবেশে  ইসলামিক কালচারাল ফোরামের প্রধান সমন্বয়ক হাফেজ  আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন-  একাদশ শ্রেণির আশফিকুর রহমান, আরবি বিভাগের অনার্স  প্রথম বর্ষের মাসুদ রানা,  বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের  সামিউল ইসলাম, অর্থনীতি বিভাগের মাস্টার্সের  হাফেজ মো: শাহিনুল ইসলাম, ইংরেজি  বিভাগের অনার্স  তৃতীয় বর্ষের মোশারফ হোসেন ফিরোজ, ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের মাহমুদুল হাসান মাসুম, ভূগোল বিভাগের অনার্স  তৃতীয় বর্ষের মোশারফ হোসেন, আরবি  অনার্স  তৃতীয় বর্ষের , নাজমুল হাসান, শাহাদত হোসেন তানভির, মো: শাহিন আলী ও রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভঃ কলেজের প্রেসিডেন্ট মেহেদী হাসান সহ অনেকে।

এ সময় প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ আব্দুর রকিব এবং মোহাম্মদ আবদুল মজিদ। সকলকে শৃংখলা মেনে অন্য ধর্মের প্রতি যথাযথ সম্মান রেখে বক্তব্য দেয়া ও আচরণ করার আহবান জানানো হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা জোবায়ের আল মাহমুদ, মাওলানা শফিকুল ইসলাম, ক্বারী আল আমিন আল ক্বাদেরী, ফখরুল ইসলাম নিহামী, খন্দকার আনিসুর রহমান আল ক্বাদেরী, খন্দকার বাবুল শাহ, মিজানুল রহমান, সোহাগ মিয়া, জোবায়েদ মোল্লা, নুর মোহাম্মদ জামান, আলাউদ্দিন আহম্মেদ, ফয়সাল আহমেদ, মোহাম্মদ মারুফ, আদিব, শ্রাবণ, রাসেল ইসলাম, মারুফ খান, রাহাদ, আমানত উল্লাহ, মোহাম্মদ মোহন, ফাহিমসহ বিশেষ ব্যাক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, ‘গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।’

সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানান। পাশাপাশি ভারতীয় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান। এ সময় ভারত সরকারের উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করেন বক্তারা। প্রিয় নবীকে (সা.) কটূক্তিকারীদের ফাঁসির দাবিও জানান তারা।
আরও খবর