ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন খুবির শিক্ষক ড. এস. এম. আব্দুল আওয়াল


খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে সর্বপ্রথম কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় আমরা গর্বিত : প্রফেসর ড. মোঃ রেজাউল করিম

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে সর্বপ্রথম তিনি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এক বার্তায় প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় প্রফেসর ড. মোঃ রেজাউল করিম উল্লেখ করেন, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল খুলনা বিশ্ববিদ্যালয়ের এমন একজন গ্র্যাজুয়েট ও অধ্যাপক, যিনি স্বমহিমায় দেশে ও বিদেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন। প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আশা করেন, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল এর বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে যে ভাবনা এবং বহির্বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কাজের যে অভিজ্ঞতা  রয়েছে, তার পূর্ণ বাস্তবায়নে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম বিদ্যাপীঠ হবে। 

প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে প্রথম স্থান অর্জন করে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। এরই ফলশ্রুতিতে তিনি একই ডিসিপ্লিনে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৯ সালে বেলজিয়াম এর ক্যাথলিক ইউনিভার্সিটি লুভেন থেকে মলিকুলার বায়োলজি তে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৫ সালে প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল প্লান্ট সাইন্স বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল ফুলব্রাইট স্কলার হিসাবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পাদন করেন।

Tag
আরও খবর