শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বাঙলা কলেজে উদযাপিত হলো কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা।

রবিবার সরকারি বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিকাল ৪:৪৫ মিনিটে কলেজ ক্যাম্পাসের মাঠপ্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে এর ভেন্যু এবং সময়সূচির পরিবর্তন ঘটে। 


নির্ধারিত সময়ের প্রায় একঘণ্টা পর কলেজ অডিটোরিয়ামে শহিদ সাগর,রাব্বি সহ কোটা আন্দোলনে নিহত শহিদ দের স্মরণ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ-র আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর কলেজটির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুবুল ইসলাম কোটা আন্দোলনের উপর তাঁর লেখা একটি কবিতা ( ঝড় ) আবৃত্তি করেন। কবিতাটির বিষয়বস্তু কোটা আন্দোলন ভিত্তিক এবং স্বৈরাচারী মনোভাবাপন্ন সরকার বিরোধী হওয়ায় তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

যথারীতি মাগরিব নামাজের বিরতির পর কলেজ শিক্ষার্থীদের কাফেলা নামক একটি গ্রুপের মাধ্যমে কাওয়ালী গানের আরম্ভ করা হয়। এর পরই মঞ্চে বাদ্যযন্ত্রহীন দেশাত্মবোধক গান ও ইসলামিক গজলসহ কাওয়ালী সংগীত নিয়ে আসেন দেশের জনপ্রিয় ইসলামিক শিল্পীগোষ্ঠী "কলরব"। এবং এরপর অন্যান্য শিল্পীগোষ্ঠী- সুফি কাওয়ালী গ্রুপ ও সন্দীপন নামক শিল্পীগোষ্ঠী তাঁদের সংগীত পরিবেশন করেন।


তবে অনুষ্ঠানটির প্রধান বিষয়বস্তু কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও, এটির অন্যতম আকর্ষণ ছিল কলেজের এক শিক্ষার্থী কর্তৃক সাবেক সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের কথা এবং কণ্ঠ নকল করে শিক্ষার্থীদের বিনোদন দেওয়া। এর প্রতিক্রিয়া স্বরূপ যেমন শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ভুয়া ভুয়া... শব্দে পুরো অডিটোরিয়াম প্রকম্পিত হয়ে ওঠে। আবার খেলা হবে, মঞ্চ ভাঙার সময় দেওয়া বক্তব্য এবং মঞ্চ ভাঙার আওয়াজ উপস্থাপনসহ অন্যান্য ভাইরাল বক্তব্য গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের অনেক হাসাহাসি লক্ষ্য করা গেছে। 


অনুষ্ঠানটির সময়সূচী পূর্ব নির্ধারিত হওয়ায় তীব্র্র বৃষ্টি থাকা সত্ত্বেও যথাসময়ে এর কার্যক্রম সম্পন্ন করা হয়। এ বিষয়ে এক স্বেচ্ছাসেবক বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো থাকলে মানুষের উপস্থিতি আরও বেশি হতো। কেননা আজকের এই অনুষ্ঠানটি কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সবার জন্য উন্মুক্ত হওয়ায় পার্শ্ববর্তী একাধিক কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে। এই সংখ্যাটি আরও বেশি হতো যদি আবহাওয়া ভালো থাকতো। আর মাঠে হলে জায়গারও সংকট হতো না,সবাই সুন্দর ভাবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারতো। 


কলেজের বিভিন্ন সংগঠন- বিএনসিসি,রোভার স্কাউট দল,রেড ক্রিসেন্ট এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে শিক্ষার্থীদের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। 


অডিটোরিয়ামে জায়গা স্বল্পতার কারণে অনেক শিক্ষার্থীকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের একটা অংশকে তীব্রভাবে নাচানাচি এবং বৃষ্টি বিলাসে মেতে উঠতে দেখা যায়। 


আরও খবর