ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার পাটকেলঘাটায় হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা ও জনসভা অনুষ্টিত

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৭ সেপ্টম্বর) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব তিনি তার বক্তব্যে বলেন খুনি হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকে রেখেছিল। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্ররা আজ আন্দোলন করে এদেশের জালিম সরকারকে হটিয়েছে।তা না হলে এ বিজয় সম্ভব ছিল না। তিনি আরও বলেন শেখ হাসিনার জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। শেখ হাসিনাকে চিরতরে বিদায় করেছে ছাত্রজনতা। নির্যাতন করে কেউ কখনও ক্ষমতায় থাকতে পারেনি এটা তার প্রমান। হাসিনা সরকার বিগত ১৫ বছরে এদেশের লক্ষ লক্ষ নেতাকর্মিকে জেল জুলুম হত্যা গুম করে মানুষের কন্ঠকে রোধ করে রেখেছিল। তিনি বলেন প্রতিশোধ নয় দেশ গড়ার কাজে সকল নেতাকর্মিকে কাজ করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আমিনুল ইসলাম, জয়ন্ত কুমার কুন্ডু কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ মুহম্মাদ খালিদ হোসেন, খুলনা মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম তুহিন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী শাহানা পারভীন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল হাসান, জেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান খোকা, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান তিনি। গত কাল সড়ক পথে ডুমিরা উপজেলার চুকনগর বাজার থেকে দলীয় নেতাকর্মিরা মোটর শোভাযাত্রা করে তাকে কুমিরা সংবর্ধনা স্থলে নিয়ে আসেন। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজর নেতাকর্মি সমর্থক উপস্থিত ছিলেন

Tag
আরও খবর