শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ

আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন

পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ ও উদ্বোধনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তা এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার শুভ উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। পরে উপজেলা আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম শহীদ'র সঞ্চালনায় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম'র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শামসুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জসিম উদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মিলবন্ধন তৈরীতে কাজ করছে সরকার। উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান - এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে মেলা প্রদর্শিত হচ্ছে। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক - শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং স্টলে প্রেজেন্টেশন প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরও খবর



deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে