রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ.

চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

  কুমিল্লা  চৌদ্দগ্রাম মুহসীনুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির যৌথ উদ্যোগে দিনব্যাপী ২৫০০ বন্যার্ত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহসীনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মুফতি মোঃ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন মারকাজুল মুসলীমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান,  পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা যোবায়ের, মাওলানা ইউনুছ আহমেদ, মহসিনুল উম্মাহ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আরিফ হোসেন বাপ্পি, সাইদুর রহমান রিপন, সাদ্দাম হোসেন, রাসেল মজুমদার, রবিউল হাসান, মোঃ সোহাগ, রায়হান উদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দশটি মেডিকেল বুথের মাধ্যমে বন্যার্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া উনকোট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৯ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আরও খবর