বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১২




মাদক ব্যবসা ও চোরাচালানে বাধা দেয়ায়  

রামগড়ের সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান  মাদক সম্রাট মোবারক হোসেন বাদশার নেতৃত্বে বিএনপি'র নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে  ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তিনজনকে খাগড়াছড়ি জেলা সদর  হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বুধবার(২৮ আগস্ট) সকালে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায়  হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহর এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

পৌর  বিএনপির সাধারণ সম্পাদক মো: আলা উদ্দিন এক সংবাদ  বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলেন, রামগড়ের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা'র নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে শ্মশানটিলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর  অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১০-১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের রামগড় হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে চাপাতি ও চাইনিজ কুড়ালের কোপে গুরুতর আহত  ১নং ওয়ার্ড যুবদলের  সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,  যুগ্ম আহবায়ক মো: ইউনুছ ও বিএনপি নেতা মো: মুছা মিয়াকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,  আওয়ামীলীগের নেতৃবৃন্দের পৃষ্টপোষকতায়  মাদক সম্রাট মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা পুরো রামগড়কে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করে।  আওয়ামীলীগ সরকারের পতনের পর স্থানীয় নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও  মাদক সম্রাট খাড়া বাদশা বহাল তবিয়তে থেকে পুনরায় মাদক ব্যবসা শুরুর পাঁয়তারা করে। বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। নেতাকর্মীরা মাদক ব্যবসার বিরুদ্ধে মাঠে নামায়  শীর্ষ মাদক ব্যবসায়ী খাড়া বাদশা ক্ষুব্দ হয়ে উঠে। এর জের ধরে তার নেতৃত্বে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে  বুধবার বিএনপির নেতাকর্মীদের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করে। 

এদিকে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বুধবার বিকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ, পৌর বিএনপির সভাপতি মোঃ জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক সুজায়েত আলী ও সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া প্রমুখ।

Tag
আরও খবর