বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ত্রিপুরায় সীমান্ত বৈঠকে বিজিবি বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের খবর গুজব


বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন-নিপীড়নের খবর সত্য নয়। এগুলো স্রেফ গুজব। ত্রিপুরার সাব্রুমে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফকে তা জানানো হয়। সোমবার(১৯ আগস্ট) রামগড় সীমান্তের ওপারে সাব্রুম স্থলবন্দরের আইসিপি ভবনে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ণের ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সত্যত্যা সম্পর্কে জানতে চাইলে বিজিবির পক্ষ থেকে এসব খবর গুজব বলে জানানো হয়। বৈঠকে ১৫ সদস্যের বিজিবির নেতৃত্ব দেন ৪০ বিজিবি ‌ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন। বিএসএফের প্রতিনিধিত্ব করেন ৯৬ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী অভিমুন্য জা। এছাড়া রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন ও ১০৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট শ্রী অশোক কুমার বৈঠকে উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে দেশে ফিরে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশে সংখ্যা লঘুদের ওপর নির্যাতন-নিপীড়ণের খবর প্রকাশ-প্রচার করা হয়। বিএসএফের তরফ থেকে এসব খবরের সত্যত্যা জানতে চাওয়া হয়। বিজিবির পক্ষ থেকে এসব খবর স্রেফ গুজব এবং সংখ্যালঘুরা সম্পূর্ন নিরাপদ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করছে বলে তাদেরকে জানানো হয়। 


তিনি আরও বলেন, বৈঠকটি ছিল মূলত: রুটিন বৈঠক। বৈঠকে চোরাচালান, সীমান্তে অবৈধপারাপার, মাদক পাচার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সীমান্তে অপরাধ দমন ও শান্তিপূর্ন অবস্থা বজায় রাখতে পারস্পারিক তথ্য আদান-প্রদান ও সহযোগিতার বিষয়ে দুপক্ষ একমত পোষণ করে। সোমবার বেলা সাড়ে ১১ টা হতে প্রায় ২ টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর