বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মামুনের স্মরণে সরকারী তিতুমীর কলেজে শোক সভা পালন

ছাত্র আন্দোলনে নিহত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী শহীদ মো. মামুন মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সোমবার (১৯ আগস্ট) সকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে মামুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মো. আব্দুল আলিম।


তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমানের উপস্থিতিতে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মামুনের চলে যাওয়া নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় মামুনের পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাইও উপস্থিত ছিলেন।


কলেজটির উপাধ্যক্ষ বলেন, মামুন আমাদের তিতুমীর কলেজের মেধাবী শিক্ষার্থী। তার অকাল মৃত্যু আমাদের সবার জন্য একটি বড় ক্ষতি। তার স্বপ্নপূরণের পথে এমন একটি অপ্রত্যাশিত ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।


শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান বলেন, মামুনের মতো একজন উদ্যমী তরুণের চলে যাওয়া সত্যিই বেদনাদায়ক। সে আমাদের কলেজের শিক্ষার্থী ছিল, এবং তার সাথে এমন মর্মান্তিক ঘটনা আমরা কখনো ভুলতে পারবো না। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকরা মামুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মামুনের মতো মেধাবী ছাত্রের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তার প্রস্থানে আমাদের বিভাগে এক শূন্যতা তৈরি হয়েছে।


শোকসভায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, মামুন আমাদের প্রেরণা ছিল। তার সততা ও উদ্যম আমাদের মুগ্ধ করত। এমন একজন শিক্ষার্থীকে হারানো আমাদের জন্য একটি বড় আঘাত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।


জানা গেছে, মামুন মিয়া সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৮ জুলাই দিবাগত রাত দুইটার দিকে রামপুরা ওয়াপদা রোড এলাকায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হন মামুন। পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


শোকসভায় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, মামুন আমাদের প্রেরণা ছিল। তার সততা ও উদ্যম আমাদের মুগ্ধ করত। এমন একজন শিক্ষার্থীকে হারানো আমাদের জন্য একটি বড় আঘাত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।


জানা যায়, মামুন মিয়া সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৮ জুলাই দিবাগত রাত দুইটার দিকে রামপুরা ওয়াপদা রোড এলাকায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হন মামুন। পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও খবর