জামালপুরের ইসলামপুরে 'হাত ধোয়ার নায়ক হোন' স্লোগান সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ পদক্ষিণ করে। পরে হাত ধোয়া প্রদর্শনীতে শিক্ষার্থীদের হাত ধোয়া শেখানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মো. রনি রায়হান, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মামুনুর রশিদ মামুন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রতিনিধি মলি দত্ত এবং জহুরুল ইসলাম।
ইউএনও শাহ্ মো. জুবায়ের প্রধান অতিথির বক্তব্যে বলেন, হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা। এ ছাড়া হাত ধোয়ার বিষয়ের নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।'
২ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে
২ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ২৯ মিনিট আগে
২ ঘন্টা ৩০ মিনিট আগে